ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিংগাইরে বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৯-২০২২ বিকাল ৫:৪৫
মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুতের তারে জড়িয়ে আল আমিন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত আল আমিনের সহযোগী মো. রায়হান ও স্থানীয়রা জানান, ইসলামনগর গ্রামের রাজীব হোসেনের স্ত্রী আসমা বেগমের বাড়িতে প্রায় এক মাস যাবৎ রাজমিস্ত্রির কাজ করেন তারা। প্রতিদিনের মতো আজও আল আমিন ওই বাড়ির একতলা বিল্ডিংয়ের ছাদের সেন্টারিংয়ের কাজ করছিলেন। তিনি হঠাৎ মাথা উঁচু করে দাঁড়াতে গেলে তিন ফুট উপরে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে গেলে শরীরে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো. রমজান আলী, ওয়ার্ড মেম্বার ও সিংগাইর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা