নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৭৩
নওগাঁর নিয়ামতপুরে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৭৩ জন অনুপস্থিত ছিল। বেলা ১১টা থেকে শুরু হয় এ পরীক্ষা। চলে দুপুর ১টা পর্যন্ত। এবার সংশোধিত ও পুনর্বিন্যাসিত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা হবে।
প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনার কারণে পেছানো হয় পরীক্ষা। এরপর ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা আবারও পিছিয়ে যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানা গেছে, এবার এ উপজেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ৬ টি কেন্দ্র ও ২ হাজর ৬৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করার কথা থাকলেও প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৫৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ২০১৩ জনের মধ্যে উপস্থিত ছিল ১৯৮২ জন, দাখিল পরীক্ষায় মোট শিক্ষার্থী ৫০২ জনের মধ্যে ৪৭১ জন উপস্থিত ছিল ৪৭১ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৫১ জনের মধ্যে উপস্থিত ছিল ১৪০ জন।
উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার এসএসসি পরীক্ষার পরিবেশ সুন্দর ও নকলমুক্ত পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন