ভুটানকে হারালেই ফাইনালে বাংলাদেশের মেয়েরা
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আগামীকাল শুক্রবার ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে কাগজে-কলমে খুবই দুর্বল ভুটান। আগের পাঁচটি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জালে তারা একটা গোলও করতে পারেনি। এবারই তারা প্রথম সেমিফাইনালে খেলছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় অনুষ্ঠিতব্য ম্যাচটি জিতে ফাইনালে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ দল।
সাফের পাঁচ আসরে যারা গ্রুপ পর্ব পেরোতে না পারা ভুটান এবার গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে ধসিয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। তাই মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চান না বাংলাদেশ কোচ গোলাম রব্বাানী ছোটন, ‘অবশ্যই তারা (ভুটান) ভালো খেলে সেমিফাইনালে এসেছে। সে কারণে বলতে হয়, তারা শক্তিশালী। আমরাও পুরো শক্তি নিয়ে নামব এবং তা প্রয়োগ করব। আমরা আমাদের খেলা খেলব এবং ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব। ’
ভুটান ম্যাচের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কোচ আরো বলেন, ‘আমার যে দর্শন তা হচ্ছে, তিনটা ম্যাচ মেয়েরা খেলে এসেছে, এখন আরেকটা ম্যাচে পারফরম করবে। সেমিফাইনাল হচ্ছে নক আউট খেলা, এটা কোনো লিগের খেলা না। এই দুই দিন সব বিষয় নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। মেয়েরাও অবগত আছে এবং তারা সেমিফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত। এখানেও মূলত আমাদের (আগের ম্যাচগুলোর) পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে হবে এবং জয়লাভ করতে হবে। ’
বাংলাদেশ-ভুটান ম্যাচের পর একই ভেন্যুতে সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে ভারত। ফাইনালে ভারতের সঙ্গে ফের দেখা হওয়ার সম্ভাবনা আছে সাবিনাদের। সেমিফাইনালের আগে দলের সবাই বেশ ফিট আছে বলে জানালেন ছোটন। তিনি বলেন, ‘স্বপ্নার কাফ পেশিতে একটু ব্যথা আছে, আজকে ওয়ার্মআপের পরে ওকে বিশ্রাম দিয়েছি, যাতে করে কাল খেলতে পারে। বাকি সবাই ভালো আছে। ’
প্রীতি / প্রীতি
আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা