ফের যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব?
ফের মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। বরাবরের মতো এবারো নিউ ইয়র্কে বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর। আর তাতে যোগ দিতেই তার এই সফর!
শোটাইম মিউজিক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ১৬ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্সে বসবে এবারের আসর। ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম। তিনি বলেন—‘নিউ ইয়র্কের আমাজুরা কনসার্ট হলে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। এতে যোগ দেবেন শাকিব খান।’
দীর্ঘ ৯ মাস পর গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। তবে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করেননি শাকিব।
শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গলুই’। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এটি। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ‘রাজকুমার’ নামে একটি সিনেমার ঘোষণা ও মহরত করেছেন। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার