ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

‘অবসর ক্লাবে স্বাগতম’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১১:৩২

হুট করে জানিয়ে দিলেন, চলতি মাসে হতে যাওয়া লেভার কাপই জীবনের শেষ এটিপি ট্যুর ইভেন্ট। রজার ফেদেরারের এমন ঘোষণায় হতবাক গোটা বিশ্ব। তারই টেনিস অঙ্গনের আরেক গ্রেট সেরেনা উইলিয়ামস অবসর নিয়েছেন, এবার সেই ক্লাবে সঙ্গী হিসেবে পেয়ে গেলেন সুইশ কিংবদন্তিকে। ফেদেরারের উদ্দেশ্যে সেরেনা বললেন, ‘অবসর ক্লাবে স্বাগতম’।

২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর অবসর ঘোষণায় তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সেরেনা, ‘এটা বলার জন্য আমি উপযুক্ত উপায় খুঁজছিলাম, সবার কাছে তুমি এই খেলাকে অলঙ্কৃত করেছ, দারুণভাবে, ঠিক তোমার ক্যারিয়ারের মতো। আমি সবসময় তোমার দিকে দৃষ্টি দিয়েছি এবং প্রশংসা করেছি।’

একই পথের পথিক দুজন বললেন সেরেনা, ‘আমাদের পথ সবসময় ছিল একই রকম, অনেক বেশি মিল। তুমি লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছ, আমাকেও। আমরা কখনও ভুলবো না। তোমাকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে তোমার কাজ দেখতে অধীর অপেক্ষায়। অবসর ক্লাবে স্বাগতম। রজার ফেদেরার হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

সেরেনার বোন ভেনাস উইলিয়ামস বলেছেন, ‘সর্বকালের সেরা। তোমাকে মিস করবো রজার ফেদেরার।’ 

প্রীতি / প্রীতি

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ