ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শাহরুখ পুত্রের প্রেমে পাকিস্তানি অভিনেত্রী!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১১:৩৩

স্টারকিড হওয়ায় অনেক আগে থেকেই খবরে সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। যদিও অন্যদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন। তবে শাহরুখ পুত্রের ভক্তের সংখ্যা কিন্তু কম নয়। এবার তার প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলী।

মাঝে মাদক মামলায় জড়িয়ে মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আরিয়ান। এরপর বিভিন্ন সময় তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি শাহরুখ-গৌরী পুত্রের একটি ছবি নিজের ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সজল। 

সাদা টি-শার্ট পরা আরিয়ানের একটি ক্যানডিড ছবি পোস্ট করেন তিনি। পাশাপাশি ছবির সঙ্গে দেন শাহরুখ ও অনুশকা শর্মার সুপারহিট গান ‘হাওয়ায়ে’। আর একটি লাল হার্ট ইমোজি! তারপর থেকেই নেটিজেনদের মাঝে হইচই শুরু হয়েছে! অনেকেই প্রশ্ন তুলেছেন— তবে কি আরিয়ান খানের প্রেমে পড়লেন এই নায়িকা?

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অভিনীত ‘মম’ সিনেমায় অভিনয় করেছেন সজল আলী। এতে শ্রীদেবীর মেয়ের ভূমিকায় তাকে দেখা গেছে। শেখর কাপুর পরিচালিত বলিউডের ‘হোয়াট লাভ গট টু ডু উইথ ইউ’ সিনেমাতে দেখা যাবে তাকে। এতে আরো অভিনয় করছেন শাবানা আজমি, লিলি জেমস, শাজাদ লতিফ প্রমুখ। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমা আগামী বছর মুক্তির কথা রয়েছে।

ব্যক্তিগত জীবনে ২০২০ সালে পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীরকে বিয়ে করেন সজল আলী। কিন্তু দুই বছর পরেই তাদের ডিভোর্স হয়। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের