স্ত্রীর মর্যাদা না দেয়ায় কাউন্সিলর নাছিরের বিরুদ্ধে থানায় অভিযোগ
স্ত্রীর মর্যাদা না দেয়ায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাছিরউদ্দিন মোল্লার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন তার তৃতীয় স্ত্রী নাছিমা (ছদ্মনাম)। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কোনাবাড়ী থানায় এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
কোনাবাড়ী থানার অভিযোগ সূত্র জানায়, গত ৬ জুন পারিবারিকভাবে কাউন্সিলর নাছিরউদ্দিন মোল্লার সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক ৫ লাখ টাকায় কাবিনমূলে বিবাহ হয়। বিবাহের পর নাছিরউদ্দিন মোল্লা তার নিজ বাড়িতে না নিয়ে পুরো ঘটনাটি গোপন রেখে ওই নারীর বাবার বাড়িতেই স্ত্রীকে রেখে দেন। এরপর থেকে তাকে পুরোপুরি স্ত্রীর মর্যাদা না দিয়ে মাঝেমধ্যে বাইরের বিভিন্ন জায়গায় নিয়ে রাতযাপন করেন।
অভিযোগে আরো জানানো হয়, বিবাহের পর থেকেই ঠিকমতো স্ত্রীর মর্যাদা না দিয়ে কারণে-অকারণে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় বকাঝকা ও ঝগড়াসহ তালাক দেয়ার হুমকি দেন ওই কাউন্সিলর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত নারীকে মোবাইল ফোনে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় দেখা করতে বলেন কাউন্সিলর নাছিরউদ্দিন মোল্লা। তার কথামতো ওই নারী কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় এলে অচেনা একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয় এবং কয়েকটি চড়-থাপ্পড় মারেন তিনি। পরে ওই নারীর ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে কাউন্সিলর নাছির চলে যান।
ভুক্তভোগী বলেন, বিবাহের পর থেকে দুই-তিন সপ্তাহ পরপর কাউন্সিলর নাছিরউদ্দিন তার বাসায় যেতেন। এসবের প্রতিবাদ করলে ওই নারীকে ধৈর্য ধরতে বলেন। সবকিছু ঠিক করে দেবেন বলেও আশ্বাস দেন। বিবাহ করার পরও অন্য মেয়েদের সঙ্গে মেলামেশা করতেন তিনি।
ওই নারী আরো জানান, টাঙ্গাইলের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গেও দীর্ঘদিন ধরে মেলামেশা করে আসছেন নাছির। প্রবাসীর ওই স্ত্রী বিউটি পার্লারের ব্যবসা করতেন। এছাড়াও তাকে কালিয়াকৈরের আনন্দ পার্ক, সালনার পার্কসহ অনেকগুলো রিসোর্টে বিভিন্ন নারীর সঙ্গে হাতেনাতে ধরেছেন বলে জানান।
এ বিষয়ে জানতে ওই কাউন্সিলরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied