ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে প্রথম পরীক্ষা দিয়েই আজ বিয়ের পিঁড়িতে বসছে দুই শিক্ষার্থী


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১১:৫০
টাঙ্গাইলের মধুপুরে প্রথম এসএসসি পরীক্ষা দিয়েই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দুই এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শুরু হওয়া এসএসসি-সমমানের দাখিল পরীক্ষার রুটিনে প্রথম বিষয় কুরআন মাজিদ পরীক্ষা দিয়েই শুক্রবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে খন্দকার মিতু ও রাশিদা রাশি নামে দুই পরীক্ষার্থী। 
 
টাঙ্গাইলের মধুপুর আদর্শ ফাজিল মাদ্রাসার খন্দকার মিতু মধুপুর পৌর এলাকার পুন্ডুরা গ্রামের খন্দকার মনির হোসেন ওরফে ময়নার মেয়ে আর রাধানগর ব্রাহ্মণবাড়ী ফাজিল মাদ্রাসার রাশিদা রাশি ওই গ্রামেরই রাজ্জাকের মেয়ে। অনেকটা মেজবানি আয়োজনে ধুমধামে শুক্রবার দুপুরে মিতুর বিয়ে হতে যাচ্ছে পাশের উপজেলা ঘাটাইলে আর রাশিদার পাশের গ্রাম নাগবাড়ীতে। এমন তথ্য বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
 
খোঁজ নিয়ে জানা গেছে, মধুপুর আদর্শ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৯টি মাদ্রাসার ৪২৮ জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা ছিল। কেন্দ্র সচিব ও ওই মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মজিদ জানান, ৪ ছেলে ও ৮ মেয়ে  মিলে ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত। দুর্ঘটনায় একজন আহত ছাড়া বাকিদের সবারই বিয়ে হয়ে গেছে। বিয়ের পর পরীক্ষা চালিয়ে যাচ্ছে এমন পরীক্ষার্থী প্রায় সব মাদ্রাসার তালিকায় থাকার তথ্য মিলেছে।
 
কেন্দ্র সচিব আরো জানান, তার কেন্দ্রে প্রতিষ্ঠানের কেউ অনুপস্থিত না থাকলেও ২৪ জনের অন্তত চারজন আছে বিবাহিত। তার একজন সন্তানসম্ভবা। রাধানগর ব্রাহ্মণবাড়ী ফাজিল মাদরসার ৩৯ পরীক্ষার্থীর একাধিক পরীক্ষার্থী  বিয়ের পরও পরীক্ষা দিচ্ছে। এ প্রতিষ্ঠানের একজন সন্তানসম্ভবা। জলছত্র দাখিল মাদ্রাসার শরীফা পরীক্ষা দিচ্ছে সন্তান নিয়েই। 
 
শালিখা ফাজিল মাদরাসার ২৭ জনে মধ্যেও বিবাহিত আছে। গাংগাইর নজমুল ইসলাম ফাজিল মাদরাসাসহ প্রায় মাদরাসার মেয়েরা বিযের পরও পরীক্ষা দিচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা পরীক্ষা চলাকালীন মেয়ের বিয়ের আয়োজনকে অভিভাবকদের কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত বলে অভিহিতি করেছেন।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি