হোমনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুমিল্লার হোমনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও অগ্নিকাণ্ডের চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারে অগ্নিকাণ্ডের চেষ্টায় অস্থিরতা নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ সময় তিনি বলেন, সবার জন্য আমার দরজা খোলা, কেউ দালালের সহযোগিতা নেবেন না। এলাকায় মাদক-ইভটিজিংসহ যে কোনো অপরাধের ঘটনা জানতে পারলে সাথে সাথে আমাকে জানাবেন।
এ সময় তিনি ৩১ আগস্ট রামকৃষ্ণপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গুজবে কাউকে কান না দিতে অনুরোধ করেন। তবে ওই ঘটনায় এখনো কাউকে চিহ্নিত করা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিকে খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ নির্ণয়ে আইটি এক্সপার্টের সহযোগিতা নেবেন এবং এর জন্য বাজারের ব্যবসায়ীদের সহযোগিতাও চেয়েছেন তিনি।
চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও বিট পুলিশ অফিসার এসআই মো. নুরুল্লাহ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- থানার ওসি (তদন্ত) রিপন বালা, রামকৃষ্ণপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাজারের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ডিলার প্রমুখ।
সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাজারো ব্যবসায়ীরা বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
Link Copied