ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী কোচকে আনলো পাঞ্জাব
মার্ক বাউচারকে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়োগ দেওয়ার ঘণ্টাখানেক পর পরবর্তী আইপিএলের জন্য পাঞ্জাব কিংসও প্রধান কোচ চূড়ান্ত করলো। ২০১৯ সালে ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ ট্রেভর বেলিসের সঙ্গে শুক্রবার চুক্তি করেছে তারা।
চলতি মাসে প্রধান কোচ অনিল কুম্বলের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। তারই শূন্যস্থান পূরণ করলেন অস্ট্রেলিয়ান ট্যাকটিশিয়ান। অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে কাজ করবেন বেলিস, ‘ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া প্রতিভাবান স্কোয়াডের সঙ্গে কাজ করতে আমি উন্মুখ।’
৫৯ বছর বয়সী এই কোচ তিন বছর আগে ঘরের মাঠে এউইন মর্গ্যানের দলকে বিশ্বকাপ জেতাতে অবদান রাখেন। ২০২১ সালে তিনি আইপিএলে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। পরের আসরের আগে তার স্থলাভিষিক্ত হন টম মুডি। এরই মধ্যে হায়দরাবাদ তাদের কোচ হিসেবে ব্রায়ান লারাকে নিয়োগ দিয়েছে।
২০১৪ সালে ফাইনাল খেলার পর পাঞ্জাব কখনও প্লে অফে জায়গা পায়নি। কুম্বলের সময়ে দলটি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ষষ্ঠ স্থানে থেকে শেষ করে।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ