দৌলতখানে ১১টি চোরাই মোবাইলসহ যুবক আটক
ভোলার দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১টি চোরাই মোবাইল সেট ও সেট কেনা-বেচার ১৯ হাজার ৯৫০ টাকা জব্দ করেছে থানা পুলিশ। এ সময় চোরাই মোবাইল কেনা-বেচায় জড়িত থাকার অপরাধে সোহেল নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভবানীপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাঠে এ অভিযান চালানো হয়। সোহেল উপজেলার চরশুভী এলাকার মৃত আ. রশিদের ছেলে।
দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দৌলতখানে গত ৭ মাস ধরে সোহেল নামে এক মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী ঢাকা থেকে লঞ্চযোগে চোরাই মোবাইল এনে দৌলতখানের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে– এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখান থানার উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ দৌলতখানের ভবানীপুর লঞ্চঘাটে এ অভিযান চালায়। এ সময় সোহেলের কাছ থেকে নানা ব্র্যান্ডের ১১টি চোরাই মোবাইল সেটসহ নগদ অর্থ জব্দ করে পুলিশ। এ সময় চোরাই মোবাইল বেচা-কেনার অপরাধে সোহেলকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকৃত সোহেলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সহযোগী আরেক সোহেলের নাম জানিয়েছে। সেগুলো যাচাই করা হচ্ছে। দৌলতখান থানায় মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied