তজুমদ্দিনে বজ্রপাতে এজেন্ট ব্যাংকিং পরিচালক নিহত
ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে আ. রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝি বাড়ির ওবাদুল কালুর ছেলে। রাজ্জাক কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আ. রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে সুপারি টাক দিতে যান। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। ওই সময় বজ্রপাতে আ. রাজ্জাক গুরুত্বর আহত হলে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied