ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দৈনিক সকালের সময়ে খবর প্রকাশের পর

বগুড়ার শেরপুরে বালু তোলার যন্ত্র এবং পাইপ জব্দ


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ১২:৫৫
বগুড়ার শেরপুরের বাঙালী নদীতে খননযন্ত্র (শ্যালো মেশিন) বসিয়ে আবারো উপজেলার খামারকান্দি ও খানপুর ইউনিয়নের নলডিঙ্গি ও গজারিয়া-বড়ইতলী থেকে বালু তোলা হচ্ছে- এমন খবর দৈনিক সকালের সময়ে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন মোবাইল কোর্টের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করেন। উল্লেখ্য, বালু উত্তোলনকারীরা সবাই তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের ব্যবহৃত সরকারি গাড়ি ভাংচুর মামলার আসামি।
 
জানা যায়, ওই নদীতে মামলার আসামিদের  অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মঙ্গলবার (৬ জুলাই( সন্ধ্যা ৬টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের সরঞ্জামাদি ভাংচুর, মেশিন ও আড়াই হাজার ফুট পাইপ জব্দ করা হয়। তবে অভিযান চলাকালীন বালু উত্তোলনকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। 
 
২০২০ সালের ৩ অক্টোবর উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডিঙ্গি গ্রামে বালু তুলতে বাধা দিতে এসে বালুদস্যুর‍া হামলা চালিয়ে ভাংচুর করেছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি। ‍ওই সময় এক কর্মচারী আহত হয়েছিলেন। ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার আসামিরাই আবার নতুন করে বাঙালী নদী থেকে বালু উত্তোলন করছে।
 
স্থানীয়রা জানান, উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডিঙ্গি গ্রামের মো. মিলন, রাজু ও শফিকুল ইসলাম এবং খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের মো. রুবেল বাঙালী নদীতে অবৈধভাবে বালু তোলার মেশিন বসিয়েছে। বাড়ি নির্মাণ ও জন্য পুকুর ভরাটের জন্য প্রতিদিন তোলা হচ্ছে বালু। অন্তত দুই-তিন মাস ধরে উক্ত ব্যক্তিরা বাঙালী নদীতে ভাসমান নৌকার ওপর শ্যালো মেশিন বসিয়ে প্লাস্টিকের পাইপের মাধ্যমে নদীর ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন করেছে। তোলা বালু স্তূপ করা হয়েছে নদী থেকে অনেক দূরে। এখান থেকে সহজেই তারা বিক্রি করতে পারছে।
 
বালু উত্তোলনকারী শফিকুল ইসলাম জানান, তিনি তিন দিন আগে এই নদী থেকে বালু তোলা শুরু করেছেন। ব্যক্তিগত প্রয়োজনে তিনি নদীর মধ্যে শ্যালো মেশিন বসিয়েছেন। খননযন্ত্রটি ধুনট উপজেলার এলাঙ্গি ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানার কাছ থেকে বালু তোলার জন্য ভাড়া নিয়েছেন।
 
রাজু আহম্মেদ বলেন, তার আরো দুই সহযোগী মো. মিলন ও রুবেল বাঙালী নদী থেকে বালু তুলে স্থানীয় মানুষজনের কাছে বিক্রি করে আসছেন। তারা সব সময় বালু তোলেন না। মানুষের প্রয়োজন হলে তখনই তারা নদী থেকে বালু তোলেন।
 
এলাকাবাসীরা বলেন, বাঙালী নদী থেকে এভাবে বালু তোলা হলে নদীর পাশের ফসলি জমিগুলো ভেঙে নদীতে বিলীন হবে। এখন বর্ষার সময়। পানি নেমে যাওয়ার সাথে সাথে আমাদের ফসলি জমিও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বাধা দিতে ভয় পাচ্ছি।
 
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে সরঞ্জামাদি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান