ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঢাকার প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২২ বিকাল ৫:১০

ঢাকার প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই। লন্ডনে নিজের বাসায় শুক্রবার ভোর ৫টায় মারা গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে রাজীব হাসনাত। তিনি বলেন, ‘বাবা শুক্রবার ভোর ৫টায় আমাদের বাসায় মারা গেছেন। তিনি বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

ব্যারিস্টার হাসনাত স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। করোনা সংক্রমণের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি। তার ছেলে রাজীব জানান, লন্ডনে বার্ধক্যজনিত জটিলতার চিকিৎসা নিচ্ছিলেন তার বাবা।

আবুল হাসনাত ছিলেন পুরনো ঢাকার হাজী গনি সর্দারের তৃতীয় ছেলে। গনি সর্দার আজিমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ব্যারিস্টার আবুল হাসনাত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। ১৯৯০ সালে তিনি আবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার প্রথম কমিটির সদস্য ছিলেন আবুল হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এম এরশাদের মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এরশাদের পতনের পরপরই জাতীয় পার্টি ছেড়ে ব্যারিস্টার হাসনাত আবার নিজের প্রতিষ্ঠিত দল বিএনপিতে যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্য হন। পরবর্তী সময়ে রাজনীতিতে তিনি আর সক্রিয় ছিলেন না, আইন পেশায় নিয়োজিত ছিলেন।

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১