ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ের আগেই দুঃসংবাদ টাইগ্রেস শিবিরে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ বিকাল ৫:৩৯

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে আজ শুক্রবার। আজ রাত ৯টায় প্রথম ম্যাচে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর নিজেদের প্রথম ম্যাচের আগে বড় দুঃসংবাদ এলো টাইগ্রেস শিবিরে। 

কেননা বাছাইপর্ব থেকে ছিটকে গেছেন বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম ও ফারজানা হক পিংকি। গতকাল অনুশীলনের সময় আঙুলে চোট পান পেসার জাহানারা। চোটাক্রান্ত আঙুলে দুটো সেলাইও লেগেছে তার। 

সেরে উঠতে কমপক্ষে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে, যে কারণে বিশ্বকাপ বাছাইপর্বে আর তার খেলা হচ্ছে না। দুবাই থেকে দেশে ফিরে আসতে হচ্ছে এই টাইগ্রেস অলরাউন্ডারকে। ফারজানা হক পিংকিকে অবশ্য চোটের কারণে হারায়নি বাংলাদেশ। তিনি কোভিড পজেটিভ হয়েছেন।

এই দুই ক্রিকেটারের পরিবর্তে রিজার্ভে বেঞ্চে থাকা নতুন দুই খেলোয়াড় ইতোমধ্যেই দুবাইয়ের বিমান ধরেছেন। এর আগে গেল ৮ সেপ্টেম্বর বাছাইপর্ব খেলতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সালমা-জ্যোতিরা।  
 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’