ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গৌরীপুর উপজেলা আ.লীগের সভাপতি-নিলুফার আনজুম পপি সম্পাদক-সোমনাথ সাহা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৯-২০২২ রাত ৮:২৩
 ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোমনাথ সাহা নির্বাচিত হয়েছেন। গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধবার (১৪ সেপ্টেম্বর) সম্মেলনের প্রথম অধিবেশন শেষে এদিন রাতে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এই কমিটি অনুমোদন করেন।
নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রী শেখ হাসনিার সাবেক বিশেষ সহকারী মরহুম মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী ও গৌরীপুর উপজেলার শালিহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিমের কন্যা।
সোমনাথ সাহা গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমীরন সাহার পুত্র। তিনি বর্তমানে জেলা মটরযান মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খোকা।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, সদস্য মি. রেমন্ড আরেং এমপি, ময়মনসিংহ জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু, কৃষি বিষয়ক সম্পাদক ড. এ.কে.এম আব্দুর রফিক, সদস্য নাজনীন আলম, সদস্য নীলুফার আঞ্জুম পপি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজতি চন্দ্র দাস প্রমুখ।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;