ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ১১:২৯
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিলন হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার জোতবানি ইউনিয়নের টেগরা তকিপুর (রূপচন্দ্রপুর) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষক মিলন হোসেন ওই গ্রামের সবদার আলীর ছেলে। এদিকে তার মৃত্যর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
 
স্থানীয়রা জানান, বিকেলে মিলন বাড়ীর পাশে গাছে দা দিয়ে ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে বিদ্যুতায়িত হন। এসময় সঙ্গে সঙ্গে মিলন মাটিতে ছিটকে পড়ে যান মিলন। পরে স্থানীয়রা ও স্বজনেরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে হাসপাতালের জরুরী বিভাগের কত্যর্বরত চিকিৎসক ডা. শাহরিয়ার পারভেজ জানিয়েছেন।
 
এবিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। তবে এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয় হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত