চরফ্যাসনে স্বামীর কাস্তের ছ্যাকায় পুড়েছে গৃহবধূর গাল
ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে বিয়ের দুই মাসের মাথায় কাস্তে গরম করে গৃহবধূর গাল পুড়িয়ে দিয়েছেন স্বামী। শুধু কি তাই, চিকিৎসা ছাড়া ঘরে অবরুদ্ধ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামী মো. হোসাইনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নে চরনুরুল আমিন গ্রামের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গৃহবধূ আছমার বাবা বাদী হয়ে দুলারহাট থানায় অভিযোগ দায়েরের পর দুলারহাট থানা পুলিশ স্বামী হোসাইনকে আটক করে থানায় নিয়ে আসেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গৃহবধূ আছমার বাবা মো. মতবল খবর পেয়ে স্বামী হোসাইনের বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে দুলারহাট থানায় নিয়ে আসেন।
মো. হোসাইন চর নুরুল আমিন গ্রামের ৯নং ওয়ার্ডের মো. মো. রুহুল আমিনের ছেলে। গৃহবধূ আছমা একই এলাকার মো. মতলবের মেয়ে।
গৃহবধূ আছমা জানান, তার স্বামী হোসাইনের সাথে বিয়ের পূর্বে দীর্ঘ দিন যাবত প্রেম ছিল। তাদের মধ্যে প্রেম প্রণয় হওয়ার পর ঘটনার দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে আছমার পরিবারের কাছ থেকে যৌতুক আনার জন্য বলে স্বামী হোসাইন।
আছমার পরিবার যৌতুক দিতে অস্বীকার করেন তারপর থেকে গৃহবধূ আছমার ওপর নির্যাতন শুরু করতে থাকে স্বামী হোসাইন। নির্যাতন সইতে না পেরে স্বামী হোসাইনের সংসার করবেনা বলে আছমা স্বামীকে জানায়। বৃহস্পতিবার রাতে স্বামী কাস্তে গরম করে গৃহবধূ আছমার বাম পাশের গাল পুড়ে দিয়ে চিকিৎসা ছাড়া ঘরে অবরুদ্ধ করে নির্যাতন করেন।
পরে আছমার বাবা মো. মতলব খবর পেয়ে স্বামীর বাড়ী থেকে মেয়েকে উদ্ধার করে দুলারহাট থানায় এসে স্বামী হোসাইনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বামী হোসাইনকে আটক করে থানায় নিয়ে আসেন। অভিযুক্ত স্বামী মো. হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করেন।
দুলারহাট থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, এ ঘটনায় ভিক্টিম ও তার বাবা থানায় এসে স্বামীকে আসামীকে করে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বামী হোসাইনকে আটক করে থানায় নিয়ে আসেন। মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied