ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ১১:৫১
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা দক্ষিণ অন্তর্গত দোহার মেডেল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মাস উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দোহার পৌরসভার সালমান এফ রহমান অডিটরিয়ামে এ বর্ধিত সভা ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
 
প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের আগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়ার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, আমাদের বাংলাদেশে ১০৬টি উপজেলাকে মডেল করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এক নম্বর উপজেলা হচ্ছে দোহার উপজেলা হবে। যে এই উপজেলায় নেতা হবে সে হবে ১ নম্বর নেতা। সালমান এফ রহমান জানেন কিভাবে উন্নয়ন করা যায়। বাংলাদেশে তিনজন শিল্পপতি থাকলে দোহারে তার মধ্যে এক সালমান এফ রহমান। 
 
তিনি আরো বলেন, আমাদের ১০-১৫ জনের স্টিয়ারিং কমিটি করা হবে। তারা আগামী সাত দিনের মধ্যে কমিটির নাম কেন্দ্রে দেবে। তাবে তাদের লক্ষ্য রাখতে হবে, এই নামের তালিকায় যাতে মাদক-সন্ত্রসবিরোধী ও ত্যাগী নেতার নাম আসে। আমি এও মনে করি, দোহারে রাজনীতি করা ইস্পাতের মতো কঠিন আবার সহজ। তাই আমাদের ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। 
 
দোহার উপজেলা চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন বলেন, আমাদের সাংসদ সালমান এফ রহমান দোহারের পদ্মা নদীতে বাঁধ দিয়ে দোহারকে রক্ষা করেছেন। তিনি এই দোহার উপজেলার পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন। আজকে দোহার উপজেলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যারা  এসেছেন তাদের ধন্যবাদ জানাই।
 
এ সময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, পৌর মেয়র আলমাছ উদ্দিন, হাসান মতিউর রহমান, মাহাবুব বেপারী, রাহুল দাস, দোহার উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, অনুপম গুহ নয়ন প্রমুখ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন