ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হেরোইনসহ ৫ কারবারি গ্রেপ্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ১১:৫২
মানিকগঞ্জে ৩ লাখ ৮০ হাজার টাকার হেরোইনসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার ছোট ঘিওর ও পাছবারইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেফতাররা হলো- সদর থানার ছোট ঘিওর এলাকার শেখ কাজিমুদ্দিন বেপারীর ছেলে শাহিন বেপারী, ইদ্রিস আলীর ছেলে হামিদুর রহমান, সালামের ছেলে বিপ্লব এবং পাছবারইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে লিটন মিয়া ও আকমত আলীর ছেলে মোশারফ মিয়া।
 
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ছোট ঘিওর (বাঘুটিয়া) এলাকায় অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইনসহ শাহিন বেপারী, হামিদুর রহমান ও বিপ্লব নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে পাছবারইল এলাকা থেকে ২৫ গ্রাম হেরোইনসহ লিটন মিয়া ও মোশারফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা