ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে দিয়েছে নেপাল। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের এই জয়ে নেপালের ফাইনাল নিশ্চিত হয়েছে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেছেন রশ্মি কুমারী ঘিসিং। সোমবারের ফাইনালে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।
গত পাঁচ আসরে ৪ বার এই আসরের রানার্সআপ হয়েছিল নেপাল। ৪ বারই হেরেছিল ভারতের কাছে। আজ সেমিফাইনালের লড়াইয়ে ভারতকে হারিয়ে যেন পুরনো ক্ষতে প্রলেপ দিয়ে ফাইনালে জায়গা করে নিল তারা। স্টেডিয়ামের গ্যালারি কেঁপে উঠল নেপালের সমর্থকদের উল্লাসে। হতাশায় মুখ লুকালেন আঞ্জু তামাং-আশালতারা।
এর আগে আজ দুপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন সাবিনা। একটি করে গোল স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুনের। ২০১৬ সালের পর প্রথমবার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ