ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিশ্বসেরা হয়েই হারলেন আলকারাজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ১২:৪৫

বিশ্বসেরা হওয়ার পরপরই হারের মুখ দেখলেন কার্লোস আলকারাজ। ৫ দিন আগে ইউএস ওপেন জিতেছিলেন ১৯ বছর বয়সী এ স্প্যানিশ তারকা। এরপরপরই এটিপি র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে আসেন তিনি।

ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হওয়ার পর শুক্রবার ডেভিস কাপ ফাইনালসে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমের মুখোমুখি হন আলকারাজ। ফেলিক্সের কাছে হেরেছেন ৬-৭ (৩) ৬-৪ ৬-২ সেটে।

ফেলিক্স অগার-আলিয়াসিম জানান, ‌‘এটা আমার জন্য অনেক বড় জয়। কার্লোস নতুন বিশ্বসেরা। তিনি ম্যাচে দারুণ চেষ্টা করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতেই হবে। শেষ দিকে আমি ভালো খেলেছি, তৃতীয় সেটে তুলনামূলকভাবে ভালো অবস্থানে ছিলাম। জয়ের জন্য আমি সর্বোচ্চ চেষ্টাটিই করেছি’। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে