চোট পেয়েছেন মুশফিক, হাঁটুতে ছয় সেলাই
বিশ্বকাপের দল ঘোষণার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফলে বিশ্বকাপ দলেও নেই তিনি। তবে নিজের ফিটনেস ঠিক রাখতে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন মুশফিক। তবে ফিটনেসের কাজ করতে গিয়ে চোটে পড়েছেন মুশফিকুর রহিম।
শনিবার সকালের ঘটনা এটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফিটনেসের কাজ করার সময় বাম হাঁটুর নিচে আঘাত পেয়েছেন তিনি। সেখানে সেলাই লেগেছে ছয়টি। বিসিবির মেডিকেল সূত্র বলছে, সুস্থ হতে মুশফিকের ১৪ দিনের মতো সময় লাগবে।
কদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। জাতীয় দল আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারত সিরিজের আগে শুধু টি-টোয়েন্টিতেই ব্যস্ত থাকবে।
যে কারণে সামনে জাতীয় দলের হয়ে খেলার কোনো তাড়া নেই এই অভিজ্ঞ ক্রিকেটারের। তবে মিরপুর স্টেডিয়ামে এসে মুশফিক নিয়মিতই অনুশীলন করে যাচ্ছিলেন।
আজও মাঠে এসেছিলেন সে জন্যই। আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন তিনি। সময় মতো সুস্থ হলে প্রথম রাউন্ড থেকেই জাতীয় লিগে দেখা যাবে মুশফিককে।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ