ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শ্বাসনালী পুড়ে গেছে ‘মীরাক্কেল’ রনির, রাখা হয়েছে আইসিইউতে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ১:৫৭

বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। তিনি এও জানিয়েছেন, রনির অবস্থা শঙ্কামুক্ত নয়। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই চিকিৎসক শনিবার গণমাধ্যমকে বলেছেন, ‘রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা জানতে চেয়ে কলকাতা থেকেও প্রচুর ফোন আসছে। রনিকে সুস্থ করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদের আরও অপেক্ষা করতে হবে। এখনই কিছু বলা যাচ্ছে না।’

শুক্রবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গিয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন ‘মীরাক্কেল’ খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। রনি ছাড়াও ওই দুর্ঘটনায় দগ্ধ হন আরও চারজন। তারা হলেন- মোশাররফ হোসেন, পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

দুর্ঘটনার পর দগ্ধদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

এর মধ্যে মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানের শরীরের ২০ শতাংশ দগ্ধ হন বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। এ ঘটনায় রনির মতো জিল্লুর রহমানকেও রাখা হয়েছে আইসিইউতে।

যেভাবে ঘটে দুর্ঘটনা

জিএমপির সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়নের বয়ান থেকে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় শুক্রবার বিকালে। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধান বক্তা ছিলেন আইজিপি বেনজীর আহমেদ।

প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে উদ্বোধন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতে বেশ কিছু গ্যাস বেলুন দেওয়া হয় উড়ানোর জন্য। কিন্তু বারবার চেষ্টা করেও সেই বেলুন উড়াতে ব্যর্থ হচ্ছিলেন তিনি।

পরে কয়েকজন পুলিশ সদস্য সেই বেলুনগুলো মঞ্চের পাশে নিয়ে যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানের মূলমঞ্চে চলে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সদস্যসহ অন্যরা বেলুনে আগুন লাগিয়ে উড়ানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় পাশে বসে থাকা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। পুলিশ সদস্যরা তাদের গায়ে পানি ঢেলে আগুন নেভান এবং দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রনি, মোশাররফ ও জিল্লুরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের