শাহজাদপুরে দাফনের আড়াই মাস পর লাশ উত্তোলন
সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতের নির্দেশে দাফনের ৭২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলতৈল ইউনিয়নের চর-বেলতৈল কবরস্থান থেকে আদালতের নির্দেশে আল-আমিন হোসেনের লাশ উত্তোলন করে শাহজাদপুর থানা পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ, এসআই সুমন সাঈদ এবং সাংবাদিকবৃন্দ।
জানা যায়, গত ৩ জুলাই কোরবানির ঈদের আগে উপজেলার বেলতৈল ইউনিয়নের চর-বেলতৈল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা হামিদুল মাস্টারের ছেলে গরু ব্যবসায়ী আল-আমিন হোসেন (৩৫) গরু বিক্রি করার জন্য এলাকার কয়েকজন সহযোগীর সাথে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে টাঙ্গাইল রেলগেটে ট্রাকটি দাড়ালে আল-আমিন প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রাক থেকে নেমে যান। কিন্তু তিনি আর ফিরে না আসায় তার সাথে থাকা সহযোগীরা তাকে খুঁজতে গিয়ে দেখেন রেলগেটের পাশে একটি ক্ষেতের মধ্যে আল-আমিনের খণ্ডিত লাশ পড়ে আছে। এতে সবার ধারনা হয়, রেল দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে। পরে ঢাকা কমলাপুর রেলস্টেশন থানা পুলিশ লাশ উদ্ধার করে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করলে শাহজাদপুরের নিজ গ্রাম চর-বেলতৈল কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় কমলাপুর রেলস্টেশন থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। কিন্তু নিহত আল-আমিনের মা মোছা. আবেদা বেগম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তিনি বাদী হয়ে ৭ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য শনিবার এ লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেয়। এ আদেশের ফলে আজ (শনিবার) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ বলেন, নিহতের মা আবেদা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। তার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে আমরা লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছি।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন