ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ওই ছাত্রীর মামা বাদী হয়ে আবদুল মুহিত (৪৮) নামে ওই শিক্ষককে আসামি করে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক গা-ঢাকা দিয়েছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীর বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়। তবে মা সৌদি আরবে এবং বাবা মালয়েশিয়ায় থাকার কারণে সে সরাইলের বুড্ডা গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করছে। গত বুধবার প্রতিদিনের মতো সকালে সে বিদ্যালয়ে যায়। ওই দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বিকেল ৩টায় বিদ্যালয় ছুটি হলে শিক্ষক আবদুল মুহিত সব শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দিলেও কৌশলে ওই ছাত্রীকে বিদ্যালয়ে ঝাড়ু দেয়ার কথা বলে রেখে দেন। সুযোগ বুঝে শিক্ষক মুহিত দরজা বন্ধ করে ছাত্রীকে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রী বাড়ি গিয়ে কান্নাকাটি করে তার নানির কাছে ঘটনা খুলে বলে। পরে ছাত্রীর মামা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, ছাত্রীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি
কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও
কুতুবদিয়ার কৃতী সন্তান শরিফুল ইসলাম এখন চিকিৎসক
Link Copied