আবুধাবির টি-টেনের ড্রাফটে তামিম
আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখিয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের টি-টেনে খেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এক টুইটে এ খবর নিশ্চিত করেছে টি-টেন লিগের কর্তৃপক্ষ। ড্রাফটে দল পেলেই মাঠে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে।
তামিমের পাশাপাশি ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মতো তারকা ক্রিকেটার। এ ছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মতো ক্রিকেটারদের।
টি-টেন কতৃপক্ষ এক টুইটে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কারা হার্ড হিটিংয়ের জন্য তৈরি? জেসন রয়, ডেভি্ড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স, তামিম ইকবাল এবং জেমস ভিন্স টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে থাকছেন এবং খেলতে উন্মুক্ত আছেন।’
তামিম এর আগে একবারই টি-টেন লিগে খেলেছেন, ২০১৭ সালে। পাখতুনসের হয়ে সেই মৌসুমে ৩ ম্যাচে মোট ৮১ রান করেন।
টি-টেনের পরবর্তী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। আগামী ২৩ নভেম্বর শুরু হবে টি-টেন লিগের এবারের আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ