ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফের সৃষ্টি হতে পারে লঘুচাপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৩:৩৭

বঙ্গোপসাগরে আগামী তিনদিনের মধ্যে ফের লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে আপাতত বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে, সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, পরবর্তী ৭২ ঘণ্টা বা তিনদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ফের লঘুচাপ দেখা দিতে পারে। এতে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করার পাশাপাশি মৌসুমি বায়ুঅক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুঅক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বায়ুঅক্ষের একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চল ছিলো বৃষ্টিহীন। রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ ছিলো প্রায় বৃষ্টিহীন। অন্যান্য বিভাগের কিছু কিছু অঞ্চলে হয়। এ সময়ে সবচেয়ে বেশি ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে, ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শাহীনুল ইসলাম বলেন, “রাজশাহী, রংপুর, খুলনাসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় (২৬ থেকে ৫০ শতাংশ স্থানে) ও ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় (এক থেকে ২৫ শতাংশ স্থানে) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।”

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১