ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অর্থনীতি পুনরুদ্ধারে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে : স্পিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৪:২৬

কোভিড মহামারি পরবর্তী পরিস্থিতিতে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ ও অর্থনৈতিক পুনরুদ্ধারে যুবসমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ সামিট ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ  আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, রাজনৈতিকভাবে সচেতন হয়ে চলমান উন্নয়নের সুফলকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যুবসমাজকে নিবেদিত হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ২২ বছর ধরে কাজ করার মাধ্যমে দেশের যুবসমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে যুবসমাজকে একত্রিত করে সময়োপযোগী, গুরুত্বপূর্ণ, আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে তারা জনবান্ধব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে সারাদেশে।

তিনি বলেন, যুবকল্যাণ ও যুব উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বৈষম্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ তৈরিতে গুরুত্ব দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সামাজিক বনায়ন, বৃক্ষরোপণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করছে। তথ্য-প্রযুক্তির প্রসারের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। 

কোভিড মহামারি পরবর্তী পরিস্থিতিতে সৃষ্ট সব নতুন চ্যালেঞ্জ থেকে উত্তরণ, অর্থনৈতিক পুনরুদ্ধার ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে। নারী-শিশু-যুব-প্রতিবন্ধী সবাইকে উন্নয়নে অংশীদার হতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত রেখে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে উন্নয়নকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রত্যয় নিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
।
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমের সভাপতিত্বে এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অমিয় প্রাপন চক্রবর্তী অর্কের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আরমা দত্ত এমপি ও ফখরুল ইমাম এমপি বক্তব্য রাখেন। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১