ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ২:৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

হাঁটুর ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার তামিম ইকবালের। ১৬ মাস পর এই ম্যাচ দিয়ে সাদা পোশাকে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ এই ম্যাচে দুই পেসার খেলাচ্ছে। তাসকিন আহমেদের সঙ্গে আছেন এবাদত হোসেন।

জিম্বাবুয়ে দলের নেতৃত্ব দিচ্ছেন ব্র্যান্ডন টেলর। তাদের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস আছেন আইসোলেশনে। মূলত করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের সংস্পর্শে এসে এই টেস্ট খেলা হচ্ছে না তাঁর।

বাংলাদেশ একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ : রেগিস চাকাভা, রয় কাইয়া, তাকুডযানাশে কাইটানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডইন মায়ার্স, রিচার্ড নাগারাভা, ভিক্টর নায়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ট তিরিপানো।

জামান / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড