ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তা দিতে আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে : এসপি মাছুম আহাম্মদ ভূঞা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭-৯-২০২২ বিকাল ৫:১১
আসছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ময়মনসিংহ পূজা উদ্‌যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্তে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা হয়। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইনসের ড্রিল শেডে এ সভা হয়। 
 
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় এই সভা হয়।
 
সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা।  এই পূজাকে সামনে রেখে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, পূজা চলাকালে আয়োজক ও দর্শনার্থীদের সার্বিক ও শতভাগ নিরাপত্তা নিশ্চিতে আইন শৃংখলা বাহিনী সব সময় মাঠে রয়েছে। এছাড়া প্রতিটি মন্ডপে পূজা চলাকালে আনসার সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করবেন।
 
পুলিশ সুপার আরো বলেন, ঐতিহ্যগতভাবে সম্প্রীতির জেলা ময়মনসিংহ। সম্প্রীতির এই জেলায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে যা দরকার তাই করা হবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পেলে তাৎক্ষণিক তা মনিটরিং ও আইনী ব্যবস্থা নিতে তিনি সার্কেল অফিসার ও থানার ওসিদের নির্দেশ দেন। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। রাত আটটার মধ্যে বিসর্জন দিতে হবে।
 
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হাফিজুল ইসলাম, গৌরীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ  মোস্তাফিজুর রহমান, ত্রিশালের অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার, হালুয়াঘাটের  অতিরিক্ত পুলিশ সুপার সাগর দিবা বিশ্বাস, ফুলপুরের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার, গফরগাওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, ওসি কোতোয়ালি মডেল থানা শাহ কামাল আকন্দ,  ডিবির ওসি সফিকুল ইসলাম এবং সকল থানার ওসি গন উপস্থিত ছিলেন। 
 
সভায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, নারী শক্তি পূজা মন্দিরের সাধারণ সম্পাদক সীমা সরকারসহ জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
এর আগে জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন পূজা মন্দির ও মন্ডপের সমস্যা ও করণীয় নিয়ে মুক্ত আলোচনা করেন। এবার জেলায় ৮১০টি মন্দির ও মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত