ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের কিশোরদের মধ্যে ঝগড়া
মধুপুরে কিশোরদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গারোবাজারে ফুটবল খেলায় একটি গোলকে কেন্দ্র করে দুপক্ষের কিশোরদের মধ্যে ঝগড়ার জেরে করা মামলা প্রত্যাহার দাবি করেছেন এলাকাবাসী। এ ঘটনায় একপক্ষের কিশোরদের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক সাজানো ও প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা দাবি করে মামলা প্রত্যাহারের দাবি করেন এলাকাবাসী।
শনিবার (১৭ সেপ্টেম্বর ) বিকেলে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে কয়েকটি পরিবারকে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে ভুক্তভোগী পরিবারের সাথে এলাকাবাসী এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
মামলার সঠিক তদন্ত পুলিশ প্রশাসনের কাছে দাবি করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। মহিষমারা গ্রামের জ্যেষ্ঠ নাগরিক বখতিয়ার হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ আগস্ট সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে প্রতিদিনের মতো ফুটবল খেলা চলাকালীন একটি গোলকে কেন্দ্র করে কিশোর খেলোয়াড়দের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। স্কুলের মাঠের কিনারায় অবস্থিত খুঁটির সাথে ধাক্কায় স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ বর্মণের মাথায় আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসায় ভালো হওয়ার মতো এ বিষয়কে পুঁজি করে প্রতিপক্ষ পূর্ব শত্রুতার জেরে এ সামান্য ঘটনায় ষড়যন্ত্র শুরু করে।
প্রসেনজিৎকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে নারায়ণ চন্দ্র বর্মণকে ভুলভাল বুঝিয়ে নারায়ণ চন্দ্র বর্মণকে বাদী করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২ সেপ্টেম্বর মধুপুর থানায় এলাকার কিছু নিরাপরাধ কিশোরকে আসামি করে মামলা দায়ের করে।
মামলার ১নং আসামি মধুপুর কলেজের শিক্ষার্থী মো. আলামিন ওই দিন মাঠে তো দূরের কথা, এলাকায়ই ছিল না। ২নং আসামি শিহাব বন্ধুদের নিয়ে আহত প্রসেনজিৎকে চিকিৎসার ব্যবস্থা করেন। অথচ নির্দোষ এসব কিশোরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে একটি পক্ষ। এ তুচ্ছ ঘটনায় উল্লিখিত অভিযোগের কোনো ভিত্তি নেই দাবি করে সংবাদ সম্মেলনে তারা এ মিথ্যা সাজানো ঘটনার নিন্দা ও প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে কৃষক সুরজত আলী, ব্যবসায়ী জসিম উদ্দিন, আখতার আলী, আয়নাল ড্রাইভার, আবদুর রহিম, করটিয়া সা’দত কলেজের ছাত্র মনিরুল ইসলামসহ বেশকিছু কিশোর, তরুণ, যুবক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied