ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

গণপরিবহনে ধর্ষণ, ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ২


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১১:৩২
গণপরিবহনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নরসিংদীর এক যুবকসহ দুই জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো, নরসিংদীর শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশ্বর গ্রামের তাজুল ইসলামের ছেলে কেফায়েত উল্লাহ তামিম (২১)।বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা। 
পুলিশ জানায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস প্রা. লি. নামক পরিবহনের একটি বাসের ভেতর এবং রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় তামিম টিম্বার মিলের ভেতর এক নারীকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তিনজনের মধ্যে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় ৩ জনকে আসামি করে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা চারদিক থেকে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি। ২৪ ঘণ্টার মধ্যেই ২ জনকে গ্রেফতার করেছি।

এমএসএম / এমএসএম

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক