নিয়ামতপুরে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান
নওগাঁর নিয়ামতপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৭ জুলাই) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ওবাইদুল হক, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
নিয়ামতপুর সদর ইউনিয়নে ১৩০ জন এবং বাকি ৭টি ইউনিয়নের প্রতিটিতে ১০০ জন করে উপজেলায় মোট ৮৩০ জনকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল প্রদান করা হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied