শাহরুখের জন্য ঝুঁকি নিয়েছেন তিনি
বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ সিনেমায় তাকে দেখা গেছে। এতে কিছু সময়ের জন্য পর্দায় হাজির হলেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন শাহরুখ। এই সিনেমায় বিজ্ঞানী মোহন ভার্গব চরিত্রে দেখা গেছে শাহরুখকে, তিনি ‘বানরাস্ত্র’-এর অধিকারী। এতে এই অভিনেতাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। তবে তিনি নিজে কিন্তু এই ঝুঁকি নেননি। তার হয়ে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটিতে ঝুঁকি নিয়েছেন হাসিত সাবানি। সিনেমাটিতে শাহরুখ খানের বডি ডাবল হিসেবে কাজ করেছেন তিনি।
’আলাদিন’, ‘জেমস বন্ড’-এর মতো সিনেমায় স্টান্ট করেছেন হাসিত। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ সিনেমার সেটে শাহরুখ খানের সঙ্গে তার একটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে দু’জনকে প্রায় একই রকম পোশাকে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র সিনেমায় তার ক্যামিও চরিত্রের জন্য শাহরুখ খানের মতো কিংবদন্তির বডি ডাবল হিসেবে কাজ করতে পেরে খুব আনন্দিত।’
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’। আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা। গত ৯ সেপ্টেম্বর মুক্তির পর ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দর্শক সমালোচকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করেছে এটি।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার