ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবু : শ্রীলেখা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১:১৩

জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি ভারতের পশ্চিবঙ্গেও বেশ জনপ্রিয় এই কমেডিয়ান। সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়ে আগুনে পুড়ে গেছে তাঁর শরীরের অনেক অংশ। শুক্রবার বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইনসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন রনি। রনির সাথে ঘটে যাওয়া এমন ঘটনা সহজেই কেউ মানতে পারছেন না।

খবর শুনেই অবাক হচ্ছেন। রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। রনির দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কলকাতার জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা মীর আফসার আলী। শুধু তাই নয় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখাও রনির জন্য প্রার্থনা করছেন।  নিজের ফেসবুকে শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘আবু হেনা রনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবু। ’ 

ডিএমপির সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, মঞ্চের পূর্ব পাশেই ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেশ কয়েকবার চেষ্টা করার পরও সেগুলো ওড়াতে ব্যর্থ হন। কোনো ত্রুটির কারণে হয়তো বেলুনগুলো তিনি ওড়াতে পারেননি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের মূল মঞ্চের দিকে চলে যান।

এরপর বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পেছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে সবগুলো বেলুনই বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে রয়েছে। আহতরা নিচে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠান।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের