ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আইন না মেনে ইআরডির ঋণচুক্তি, বাস্তবায়নের সময় গলায় ফাঁসের মতো অবস্থা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ২:৫৩
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ঋণচুক্তির প্রক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আইন না মেনে ঋণচুক্তি করে ইআরডি। ফলে প্রকল্প বাস্তবায়নের সময় গলায় ফাঁসের মতো অবস্থা হয়। ইআরডি চুক্তির প্রক্রিয়া সঠিকভাবে না বুঝলে ব্যরিস্টার নিহাদ কবিরের (মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি) মতো ব্যক্তির সহায়তা নেয়া যেতে পারে।

রোববার (১৮ সেপ্টেম্বর) ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেমিনারে ইআরডি’র অতিরিক্ত সচিব (বিশ্বব্যাংক) আবদুল বাকি বৈদেশিক ঋণের বিষয়ের উপস্থাপনার এক পর্যায়ে তার কথায় দ্বিমত পোষণ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, তোমরা কিভাবে বৈদেশিক ঋণচুক্তি করো, সেই প্রক্রিয়ার বিষয় জানতে চায়। এসময় সঠিক উত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রকল্পগুলোতে ৭০ থেকে ৮০ কোটি টাকার অনিয়ম এখান থেকেই সৃষ্টি হয়। ফলে ঋণদাতারা তাদের নিজের মতো করে ঠিকাদার নির্বাচন সহ অন্যান্য কাজ করে। এর ফলে প্রকল্পগুলোতে ব্যয় বৃদ্ধি ও ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম ও সময় বৃদ্ধি পায়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন,  ইআরডি’র ঋণ চুক্তি সাংঘর্ষিক। ভেরি ফ্রিকুয়েন্টলি এটা হচ্ছে। রাত সাড়ে ১২টায় চুক্তিসই করলো ইআরডি।।কেউ যদি এই বিষয়ে আপত্ত্বি করে মামলা করে তাহলে একজনও বাঁচতে পারবে না। ইআরডি এমনভাবে ঋণ চুক্তি করে- বিষয়টা এমন আমি ঘুষ খাইছি, কেউ প্রমাণ করতে পারবে না।
 
দেশের উন্নয়ন করতে চরিত্র ঠিক করতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মানুষ হারাম খাইলে, চুরি করলে উন্নয়ন সম্ভব না। মানুষের চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক না করলে কোন কাজ হবে না। সারা পৃথিবীর মানুষ গবেষণা করে ঠিক করেছে দুর্নীতি দূর করতে চরিত্র ঠিক করতে হবে। হাভার্ড, কেমব্রিজের বড় বড় পন্ডিত এক  সঙ্গে বসে ঠিক করেছে গুড গভর্নেন্স না করলে উন্নয়ন সম্ভব না। গুড গভর্নেন্স বাস্তবায়ন করতে গেলে মানুষের চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক করতে মানুষের আচার আচরণ, ধর্মী সংস্কৃতি মানতে হবে। এই জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) ঠিক করতে হবে। এটা অনেক কর্মকর্তা জানে না।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম, পরিকল্পনা সচিব মামুন-আল রশীদ, ইআরডি সচিব শরিফা খান প্রমূখ।

এমএসএম / জামান

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১