বিরল রোগে আক্রান্ত শিশু হুমায়রাকে বাঁচাতে চায় পরিবার
যশোরের কেশবপুরে বিরল রোগে আক্রান্ত ৫ মাস বয়সী শিশু হুমায়রা খাতুন শরীরে যন্ত্রণা নিয়ে কাতর হয়ে পড়ছে। উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া গ্রামের অসহায় দিনমজুর মনিরুজ্জামান ও গৃহবধূ ইয়াসমিন সুলতানার কোলজুড়ে জন্ম নেয় শিশুটি। গত ৫ মাস আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু হুমায়রা জন্মগ্রহণ করে। জন্মের পর মা ইয়াসমিন সুলতানা অনুভব করেন তার মেয়ের ডান বুকে মাংস বৃদ্ধি হচ্ছে। ধীরে ধীরে ডান ঘাড় ও পিঠেও একই ভাবে ৬টি মাংসপিণ্ড দেখা দেয়।
এ অবস্থায় ওই অসহায় দম্পতি মেয়ে নিয়ে যশোর ও খুলনার বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হন। চিকিৎসা নিলেও শিশুটির মাংসপিন্ড কম না হয়ে দিন বেড়েই চলেছে। গত এক মাস ধরে যন্ত্রণায় শিশুটি কান্নাকাটি করে ছটফট করছে। তার কান্নাকাটি দেখে এলাকাবাসীও এখন হতভম্ব।
এমন বিরল রোগের কথা জানতে পেরে সরেজমিন মনিরুজ্জামানের বাড়িতে গিয়ে দেখা যায়, শিশু হুমায়রাকে কোলে নিয়ে তার মা ইয়াসমিনও কান্নাকাটি করছেন।
দিনমজুর বাবা মনিরুজ্জামান বলেন, তার মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে ইতিমধ্যেই তিনি ধারদেনা হয়ে পড়েছেন। একদিন কাজ না হলে সংসার চলে না। স্ত্রীও সারাক্ষণ মেয়েটিকে নিয়ে বাড়িতে থাকছে। প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে এতদিন ডাক্তার দেখালেও এখন আর সে ব্যবস্থাও হচ্ছে না। শিশু হুমায়রার মা তার মেয়েকে এ বিরল রোগ থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
শিশুটির বাবা মনিরুজ্জামান আরও জানান, তার মেয়ে কোন রোগে আক্রান্ত হয়েছে সেটি ডাক্তাররা ঠিকভাবে শনাক্ত করতে পারেনি। বর্তমানে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য এখন তার কোন সঙ্গতি নেই। এমতাবস্থায় তিনি দেশের দানশীল ব্যক্তিদের তার কোলের সন্তানকে বাঁচানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সহযোগিতা পাঠানোর জন্য শিশুটির বাবা মনিরুজ্জামানের ০১৭৫৮১২৭৪৭৮ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান