ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ফাইনালে খেলতে পারছেন না জেসুস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৩:৪০

চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে লাল কার্ড পাওয়ায় কোপা আমেরিকার ফাইনালে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। 

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল এক ব্বিৃতিতে জানিয়েছে জেসুসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পেরুর বিপক্ষে সোমবার সেমিফাইনালে ১-০ গোলের জয়ের ম্যাচটিতেও জেসুস ছিলেন না। তার পরিবর্তে মূল একাদশে ডাক পেয়েছেন উইঙ্গার এভারটন। 

চিলির বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগেনিও মেনাকে ফ্লাইয়িং কিক মারার কারনে লাল কার্ড দেখতে হয়েছে জেসুসকে। যদিও ম্যাচ শেষে জেসুস পুরো ঘটনাটিকে একটি দূর্ঘটনা জানিয়ে দু:খ প্রকাশ করেছেন। 

নিষেধাজ্ঞার পাশাপাশি কনমেবল জেসুসকে ৫ হাজার টাকা জরিমানাও করেছে। ব্রাজিল এই শাস্তির বিপক্ষে কোন আপীল না করার সিদ্ধান্ত নিয়েছে। 

আগামী শনিবার রিও’র ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই বছর আগে কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে জেসুস এক গোল ও একটি এসিস্ট করেছিলেন। কোচ তিতের অধীনে একমাত্র খেলোয়াড় হিসেবে দু’বার লাল কার্ড পেলেন জেসুস।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড