ঠাকুরগাঁওয়ে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে গরিব-দুখী মানুষদের ঋণ দেয়ার নামে চেক নিয়ে মিথ্যা হাওলাতি মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তিভোগী পরিবারের সদস্যরা রোববার (১৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতারণার শিকার কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে সদর উপজেলার বাকুন্দা গ্রামের তহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, অগ্রণী ই-কমার্স লিমিটেড ও অগ্রণী এজেন্ট লিমিটেড নামক ভুয়া প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর আলী কৌশলে তাদের গ্রাম ও আশপাশের এলাকায় গরিব মানুষজনকে ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা হাওলাদী মামলা দিয়ে হয়রানী করছে। আমরা গরিব-দু:খি মানুষজন অনেকেই পড়ালেখা জানি না। আমরা ওই প্রতিষ্ঠান থেকে কেউ ১০ হাজার, কেউ ১৫ হাজার বা কেউ ২০ হাজার টাকার ঋণ গ্রহণ করি।
এ সময় ওমর আলী কৌশলে আমাদের বিভিন্ন ব্যাংকে হিসাব খুলে ফাকা চেকের পাতায় স্বাক্ষর গ্রহণ করে নিজের কাছে রেখে দেন। পরবর্তিতে কেউ ৫ হাজার টাকা বা কেউ ১০ হাজার টাকা পরিশোধ করার পর জানতে পারি ওমর আলীর প্রতিষ্ঠান প্রতারণার কারনে বন্ধ হয়ে গেছে, এ কারনে ঋণের বকেয়া টাকা পরিশোধ করা যায়নি। ইতিমধ্যেই ওমর আলী আমাদের নিকট থেকে গ্রহণ করা ফাকা চেকের পাতায় ৫ হাজার ঋণের বিপরীতে ১ লাখ ৩০ হাজার, কারও ৫ লাখ, কারও ৬ লাখ টাকার অংক বসিয়ে তা ব্যাংকে জমা দিয়ে চেক ডিজঅনার করত: আমাদের নামে বিভিন্ন আদালতে মামলা দায়ের করেন। ফলে আমরা বেশ কয়েকটি পরিবার বর্তমানে চরম বিপদের সম্মুখীন হয়েছি।
এ সময় ভুক্তভোগী তফিজুল ইসলাম, তরিকুল ইসলাম, তহিদুল ইসলাম, সফিকুল ইসলাম, শামীম হোসেন, বাতাসী খাতুনসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। তারা ওমর আলীর ইতিপূর্বেও এ জাতীয় বিভিন্ন প্রতারণার কথা উল্লেখ করে ওমর আলীর শাস্তির দাবি করে তাদের বিরুদ্ধে আনিত মামলাগুলি প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied