আনোয়ারায় গার্মেন্টস নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ,দুইজনকে গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেডে কর্মরত এক গার্মেন্টস নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জু্ঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের খায়ের আহমদের পুত্র মো. পারভেজ (২১) ও বটতলী গ্রামের আবদুন নূরের পুত্র মো. ইকবাল (২৮)।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী বড় বোন জানান,আমার বোন কেইপিজেডে যাওয়ার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয়।পরবর্তীতে সে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনসহ পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করি।ঘরে কোনো ছেলে না থাকায় থানায় অভিযোগ করতে পারিনি। পরবর্তীতে শুক্রবার রাতে সরেঙ্গা রাজার পাড়া থেকে আহত অবস্থায় আমার বোনকে উদ্ধার করা হয়।তারপর বোনের কাছ থেকে জানতে পারি ৪/৫ জন ছেলে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে পালাক্রমে নির্যাতন করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, কেইপিজেডে কর্মরত ওই পোশাক শ্রমিক বুধবার সন্ধ্যায় ঘরে ফেরার জন্য বটতলী রুস্তমহাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশা রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের দিকে নিয়ে পাঁচজন প্রথম অটোরিকশায় ও পরে দুইদিন একটি ঘরে জিম্মি করে গনধর্ষণ করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছি।বাকি তিনজন অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied