ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পূর্ববিরোধের জেরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামে এক বয়োজৈষ্ট্য ব্যক্তি কর্তৃক ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় আব্দুল কাহারকে আসামী করে মামলা দায়েরের প্রতিবাদে স্বজনদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পৌর বিপণীস্থ দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আসামীর ন্ত্রী রবেয়া খাতুন।
লিখিত বক্তব্যে রাবেয়া কাতুন জানান , সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও আমাদের গ্রামে এক ৬ বছরের শিশু বাচ্চাকে আমার বৃদ্ধ স্বামী মো. আব্দুল কাহার(৬২) কর্তৃক ধর্ষণ করেছেন বলে এলাকায় প্রচার প্রচারনা চালাতে থাকেন। অথচ বিবাদিদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করে সমাজে আমাদের হেয় প্রতিপন্ন ও ক্ষতিসাধনের উদ্দেশ্যে আমার স্বামী কৃর্তক ঐ শিশুকে ধর্ষন করা হয়েছে এমন অভিযোগ তুলে গত ১৩ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি ধর্ষন মামলা করা হয়েছে। যার মামলা নং-১৯ ।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী জানান, আমার স্বামীকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে ফাসাঁনো হয়েছে। তিনি এই মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদে জানান এবং আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্ট উধর্বতন কর্তৃপক্ষের নিকট মামলাটির সুষ্ঠু তদন্ত করলে ঘটনার আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে এবং আমার স্বামী নির্দোষ প্রমানিত হবেন বলে তিনি দাবী করে কারাাগরে আটক তার স্বামী আব্দুল কাহারের নিঃশর্ত মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, ভূক্তভোগী পরিবারের সদস্য পূত্রবধূ পাপিয়া আক্তার,বোন আফিয়া বেগম,আসমা বেগম ও ভাগিনা তাজ উদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত