ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

করোনায় রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৩:৪৯

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার চারজন, দিনাজপুরের তিনজন, রংপুরের দুজন, লালমনিরহাটের দুজনসহ নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের একজন করে রয়েছেন। এ নিয়ে গত ছয় দিনে বিভাগে করোনায় প্রাণ হারালেন ৮৭ জন। বিভাগে শনাক্তের হার ৪১ দশমকি ৮০। বুধবার (৭ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই সময়ে বিভাগে নতুন করে ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১১১, ঠাকুরগাঁওয়ের ১০৮, রংপুরের ৯২, গাইবান্ধার ৬২, কুড়িগ্রামের ৫৯, নীলফামারীর ৫২, পঞ্চগড়ের ৪৫ ও লালমনিরহাট জেলার ৪২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৪ জন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জুলাই) বিভাগের ৮ জেলার ১ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৭১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো চারজন দেশে ফিরেছেন।

করোনা ভাইরাস শনাক্তের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৬ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ হাজার ১১৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬০৬ জন। এর মধ্যে দিনাজপুুর জেলায় করোনা ভাইরাসে ৯ হাজার ৬৪৮ জন আক্রান্ত ও ২১২ জনের মৃত্যু হয়েছে, রংপুরে ৬ হাজার ৭১৬ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১২৩ জনের, ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৮৭ জন আক্রান্ত ও ১০৯ জনের মৃত্যু ‍এবং গাইবান্ধায় ২ হাজার ৪১৬ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নীলফামারীতে ২ হাজার ১২৯ জন আক্রান্ত ও মৃত্যু ৪১ জনের, কুড়িগ্রামে আক্রান্ত ২ হাজার ৭৪ জন ও ৩০ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৭১৯ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ১ হাজার ৩২৪ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই। 

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ