ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে ৬ কিশোর শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ১১:১৯

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গারোবাজারে ফুটবল খেলায় একটি গোলকে কেন্দ্র করে দুপক্ষের কিশোরদের মধ্যে ঝগড়ার জেরে করা মামলা প্রত্যাহার দাবি করেছেন এলাকাবাসী। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর গারোবাজার চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে কয়েকটি পরিবারকে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে ভুক্তভোগী পরিবারের সাথে এলাকাবাসী এ বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন।

এ ঘটনায় একপক্ষের কিশোরদের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক সাজানো ও প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা দাবি করে মামলা প্রত্যাহার দাবি করেছেন এলাকাবাসী।

৬ কিশোর শিক্ষার্থীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন- গারোবাজার ট্রাক ড্রাইভার্স ইউনিয়ের সাধারণ সম্পাদক শাহআলম, ব্যবসায়ী জসিম উদ্দিন, আমির হামজা, বাদশা মিয়া, ভুক্তভোগী শিহাবের বাবা আখতার হোসেন, ফরহাদের বাবা আব্দুল আলিমসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট সুনামগঞ্জের গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে প্রতিদিনের মতো ফুটবল খেলা চলাকালীন একটি গোলকে কেন্দ্র করে কিশোর খেলোয়াড়দের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। স্কুলের মাঠের কিনারায় অবস্থিত খুঁটির সাথে ধাক্কায় স্কুলের ৮ম শ্রেণির ছাত্র প্রসেনজিৎ বর্মণের মাথায় আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসায় ভালো হওয়ার মতো এ বিষয়কে পুঁজি করে প্রতিপক্ষ পূর্ব শত্রুতার জেরে এ সামান্য ঘটনায় ষড়যন্ত্র শুরু করে। প্রসেনজিৎকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে নারায়ণ চন্দ্র বর্মণকে ভুলভাল বুঝিয়ে তাকে বাদী করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২ সেপ্টেম্বর মধুপুর থানায় এলাকার কিছু নিরাপরাধ কিশোরকে আসামি করে মামলা দায়ের করে।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি