ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামি গ্রেফতার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৩:৫২
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিসহ মোট তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দেবীপুর গ্রামের ধীরেন চন্দ্র রায়ের ছেলে শ্যামল রায়, উপজেলার মুকুন্দপুর ইউপির পটুয়াকোল গ্রামের খাজের উদ্দিনের ছেলে কামরুজ্জামান এবং জোতবানী (শিবপুর) গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিনুর রহমান।
 
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ‍এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্যামল রায় ও দুই মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ও চার লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কামরুজ্জামান এবং জিআর মামলার পলাতক আসামি আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। 
 
ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার