ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে জরায়ুমুখ ক্যান্সারের চিকিৎসায় সাফল্য


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ১২:৭
বাংলাদেশে প্রতি বছর মারা যায় প্রায় পাঁচ হাজার নারী। সচেতনতার অভাবে সময়মতো চিকিৎসা করানো হয় না বলে মৃত্যুর হার বেশি বলে মনে করা হয়। এই জরায়ু ক্যান্সারের চিকিৎসা এখন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে।
 
প্রতি বছর বিশ্বে তিন লাখের বেশি নারী মারা যাচ্ছে জরায়ু ক্যান্সারে। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে দশজন রোগীর জরায়ু ক্যান্সারের চিকিৎসা করা হয়েছে। তাদের কেমোথেরাপিসহ অন্যান্য চিকিৎসা চলমান। গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত ‘ক্যারসিনোমা সারভিক্স’ (জরায়ু ক্যান্সার) বিষয়ে এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সেমিনারে বলা হয়, খুব কম খরচে এই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় চিকিৎসা সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের গাইনোকোলজি অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডা. সাবেরা খাতুন।বক্তব্য রাখেন, প্রফেসর ডা. ফৌজিয়া হোসাইন, সহকারি অধ্যাপক কাশফিয়া খাতুন, সহকারি অধ্যাপক ডা. নাসিমা আক্তার, ডা. রণজিৎ বিশ্বাস, ডা. ফোজিয়া আক্তার, ডা. মারিয়া পারভীন, জিনান রেজা, আইরিন আক্তার প্রমুখ।
 
মেডিকেল কলেজের  চিকিৎসক রণজিৎ বিশ্বাস জানান, সার্বিক সুবিধা থাকায় এখানে জরায়ু মুখ ক্যান্সারের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে। কলেজের চেয়ারম্যান ডা. আবু সাঈদ এ বিষয়ে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। ডা. ফৌজিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা দিতে গিয়ে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ১৭-১৮ বছর বয়সে গর্ভধারণ করছে। এক্ষেত্রে যতদূর সম্ভব সচেতনতা গড়ে তুলতে আমাদেরকেও কাজ করতে হবে।প্রফেসর ডা. সাবেরা খাতুন, ডা. রণজিৎ বিশ্বাসের কেসস্টাডিতে যে বর্ণনা দেখলাম তাতে ভালোভাবেই চিকিৎসা সম্পন্ন করা হয়েছে। মফস্বল এলাকাতেও এ ধরণের চিকিৎসা সেবা পাওয়াটা চিকিৎসা ক্ষেত্রে বড় একটা সাফল্য। সেবাটা অব্যাহত রাখতে পারলে এখানকার মানুষ উপকৃত হবেন।
 
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদ বলেন, কারো জন্য কিছু একটা করতে পারা আমাদের টার্গেট। আর কিছু করতে পারলেই আমাদের সফল মনে হবে। এটাই আমাদের সফলতা।

এমএসএম / জামান

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি

কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও

‎কুতুবদিয়ার কৃতী সন্তান শরিফুল ইসলাম এখন চিকিৎসক