ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন, বাছাইয়ে ৪ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ১২:২১

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় চার সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহগীর আলমের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋনখেলাাপ, নির্বাচনী এলাকার ভোটার না হওয়া ও মনোনয়নপত্রের সাথে হলফনামা জমা না দেয়ায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া চারজনের মধ্যে ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে ১ জন, ৪নং সাধারণ ওয়ার্ডে ২ জন এবং ৫নং সাধারণ ওয়ার্ডে ১ জন প্রার্থী রয়েছেন।

এর মধ্যে ঋণখেলাপী হওয়ায় ৩নং সাধারণ ওয়ার্ডে (আশুগঞ্জ উপজেলা) মোঃ কাউছার আলম, ঋনখেলাপী হওয়ায় ৪নং সাধারণ ওয়ার্ডে (ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা) এ.এম. আকছির খান এবং নির্বাচনী এলাকার ভোটার না হওয়ায় একই ওয়ার্ডের মাসুদুর রহমান ও মনোনয়নপত্রের সাথে হলফনামা দাখিল না করায় ৫নং সাধারণ ওয়ার্ডে (বিজয়নগর উপজেলা) মৃনাল কান্তি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে এবং ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত আপিলের নিষ্পত্তি করা হবে।

এর আগে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫২ জন এবং ৩টি সংরক্ষিত নারী আসনে সদস্য পদে ১৪ জনসহ মোট ৬৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৬৫ জন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়া মীলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল আলম ও স্বতন্ত্র প্রার্থী আবু কালাম আজাদ।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০০টি ইউনিয়ন, ৯টি উপজেলা ও ৫টি পৌরসভায় জনপ্রতিনিধির সংখ্যা ১৩৯৬ জন। এর মধ্যে ২ জন জনপ্রতিনিধি মৃত্যুতে জেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার ১৩৯৪ জন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপীল দায়ের, ২২ থেকে ২৪ আগস্ট আপীল নিষ্পত্তি, ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি

কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও

‎কুতুবদিয়ার কৃতী সন্তান শরিফুল ইসলাম এখন চিকিৎসক