ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মেসির গোলে শীর্ষে পিএসজি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ১২:২২

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রবিবার রাতে মাঠে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্বাগতিক অলিম্পিক লিঁও। পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির একমাত্র গোলে জয় পেয়েছে পিএসজি।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন মেসি। লিঁওর রক্ষণে হানা দিয়ে নেইমারকে বল পাঠিয়েছিলেন মেসি।

তবে সতীর্থকে আবার ফিরতি পাস দেন নেইমার। প্রতিপক্ষের বক্সের ভেতরে পাওয়া বল দারুণ দক্ষতায় জালের দিকে ঠেলে দেন মেসি। লিঁও গোলরক্ষক লোপেস অবশ্য ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু ঠেকাতে ব্যর্থ হন।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল প্যারিসিয়ানরা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল লিঁও। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্শেই।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’