পার্ল রয়্যালসের অধিনায়ক ডেভিড মিলার
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী আসরে পার্ল রয়্যালসের নেতৃত্ব পেয়েছেন ডেভিড মিলার। গত আগস্টে জস বাটলার, ওবেড ম্যাককয় ও কর্বিন বোসচের সঙ্গে এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে সরাসরি চুক্তিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।
দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হবে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ। দুইদিন আগে পার্ল রয়্যালস তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় মিলারের একসময়ের জাতীয় দলের সতীর্থ জেপি ডুমিনিখে।সরাসরি সাইনিংয়ে নেওয়া চার ক্রিকেটারই একই মালিকের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন। ২০২১ সালে একই মালিকের কেনা সিপিএল ফ্র্যাঞ্চাইজি বার্বাডোজ রয়্যালসেরও এবার খেলছে মিলারের নেতৃত্বে।
মিলার বলেছেন, ‘পার্ল রয়্যালসের অধিনায়ক হতে পেরে আমি বিশাল গর্বিত। এটা আমার বাড়ি, বিষয়টা আমাকে আনন্দিত করছে। সঠিকভাবে দলকে নেতৃত্ব দিয়ে আমাদের ভক্তদের মনে রাখার মতো আনন্দঘন সময় উপহার দিতে আমি নেতৃত্ব দিতে চাই।’
চলতি সিপিএলে মিলারের বার্বাডোজ সাত ম্যাচে ৬ জয়ে শীর্ষে। ছয় ইনিংস খেলে ১৫৫.১৪ স্ট্রাইক রেটে ১৬৬ রান করেছেন। গত মৌসুমে আইপিএল জয়ী গুজরাট টাইটান্সের হয়ে খেলেন তিনি, করেন ৪৪৯ রান। শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় অষ্টম স্থানে ছিলেন তিনি। এছাড়া জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ তে জয়ে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেন। নতুন টি-টোয়েন্টি লিগের নিলাম সোমবার হবে কেপটাউনে।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ