রংপুরে সেনাবাহিনীর মানবিক সহায়তা পেল ১০০০ পরিবার
করোনার বিস্তার রোধে চলছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। এ পরিস্থিতিতে চরম বিপাকে আছেন কর্মহীন, অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষেরা। এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। বুধবার (৭ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে করোনাকালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম কামরুল হাসান।
খাদ্য সহায়তা প্রদানকালে তিনি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অদৃশ্য করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ যুদ্ধে সবাই লড়ছে। সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে উদ্বুদ্ধ করছে। সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে সচেতন করা হচ্ছে। এই দুর্যোগকালে আমাদের সকলকে বিধিনিষেধ মেনে চলে করোনা মোকাবেলা করতে হবে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা চলমান থাকবে বলে জানিয়ে মেজর জেনারেল এসএম কামরুল হাসান বলেন, রংপুরের ১০০ পরিবারসহ আজ পুরো বিভাগে সহস্রাধিক পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সামাজিক দূরত্ব মেনে সুবিধাভোগীদের হাতে হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি চালসহ মসুর ডাল, আটা, তেল, লবণ ও একটি করে জীবাণুনাশক সাবান রয়েছে।
বিতরণ কার্যক্রমে রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, কাউন্সিলর মুনতাসির শামীম লাইকো, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) উজ্জ্বল কুমার রায়, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত উপস্থি ছিলেন।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার